• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গণহত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে: এবি পার্টির মঞ্জু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, যারা গণহত্যা চালিয়েছেন এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছেন তাঁদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাঁদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।

 

 

মঞ্জু বলেন, আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপর্যস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

 

আজ রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।

 

 

এ সময় মঞ্জু বলেন, আমাদের বড় দায়িত্ব হচ্ছে সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করা। আন্দোলনে ছাত্র জনতা শ্রমিক রাজনৈতিক দল আমরা যারা একসঙ্গে ছিলাম তাদের কার কী অবদান তা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে।

 

ছাত্র আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছেন এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছেন তাঁদেরকে গ্রেপ্তারের দাবি করেন এবি পার্টির নেতা মঞ্জু। তিনি বলেন, ‘তাঁদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

 

মতবিনিময়ের সময় এবি পাটির কেন্দ্রীয় আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দীন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স আল আমিন, কুমিল্লা জেলা এবি পার্টির সমন্বয়ক মিয়া মো. তৌফিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এবি পাটির কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

 

কুমিল্লা জেলার কমিটি মিয়া মোহাম্মদ তৌফিককে আহ্বায়ক, এম এ কাইয়ুমকে সদস্যসচিব এবং আবু সালেহ মো. মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। অপরদিকে জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্যসচিব এবং মো. ইসমাঈল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

পরে এবি পাটির কুমিল্লা মহানগর ও জেলা শাখার কর্মশালা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন