• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

মেঘনা নদীতে নিখোঁজ রেজু মিয়ার লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কোদাইল্লা চর এলাকায় মাছ ধরতে গিয়ে দুই ট্রলারের সংঘর্ষে নিখোঁজ হওয়া রেজু মিয়া (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার মৈশ্যেরচর এলাকার নদী থেকে চালিভাঙ্গা নৌপুলিশ তার লাশ উদ্ধার করে। রেজু মিয়া উপজেলার হরিপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাছ ধরার সময় অপরিচিত কিছু জেলে তাঁদের মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে রেজু মিয়া ট্রলার থেকে পড়ে নদীর স্রোতে ভেসে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার সন্ধান না পেয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।
এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে কিন্তু তার আত্মীয়স্বজন নিয়মিত মামলা রুজু করবে না মর্মে জানিয়েছে। তাই মেঘনা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন