• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রাথমিক শিক্ষকদের সংগঠনের নামে গ্রুপিং থামানো জরুরি রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখলেই ভেসে উঠছে আর্জেন্টিনা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ কটিয়াদী উপজেলাকে আধুনিক মডেলে রূপ দিতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান কাঞ্চন চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টা চুনতি চেকপোস্টে পুলিশের ধাওয়া, প্রাইভেটকারসহ ৩ অস্ত্রধারী গ্রেপ্তার ৬ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায়, মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩

মেঘনায় আ’লীগের নৈরাজ্য ঠেকাতে কঠোর বিএনপি

নিজস্ব সংবাদ দাতা / ২৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।

আজ রোববার রাজধানীর জিরো পয়েন্ট এ আওয়ামী লীগের নেতাকর্মীদের এক অডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানানোর কর্মসূচি নিয়ে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার কথোপকথন ফাঁস হয়। এর অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি পতীত সরকারের স্বরযন্ত্র ও নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন। আজ রোববার কুমিল্লার মেঘনা উপজেলায় পতীত আওয়ামী লীগের দোসররা যেন কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এ নিয়ে আকস্মিক সভায় বসেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় উপজেলার মানিকার বাজারে এ সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান ভুইয়া সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় রমিজ উদ্দিন লন্ডনী সহ বক্তারা আওয়ামী দোসররা যেন কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ ভাবে মাঠে থেকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এদিকে রাতেই ছাত্র – জনতা রাজধানীর জিরো পয়েন্ট দখলে নেওয়ার খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন