• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

তিতাসে ‘ ৯৯৯’এ ফোন পেয়ে এক বৃদ্ধা নারীর কঙ্কাল উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

তিতাস সংবাদদাতা।। 

কুমিল্লার তিতাসে ৯৯৯’এ ফোন পেয়ে এক বৃদ্ধা নারীর কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ ।

শনিবার সকালে উপজেলা চরকুমারীয়া চকের একটি ফসলি জমি থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে। থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলা চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী মরিয়ম( ৬৫) এর বলে জানা যায়।

মরিয়ম মামার বাড়িতে থাকতেন। তিনি নি:সন্তান ছিলেন ও ছাগল পোষতেন। গত ৫ আগস্ট ছাগলের ঘাস কাটতে গিয়ে সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখোঁজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয় কৃষক কামাল হোসেন জমি পরিস্কার করতে এসে একপর্যায়ে জমির ঘাসের উপর মানবদেহের মাথারখুলী, হাত,পায়ের,রানের ও বুকের পাজরের হাড়ের অংশবিশেষ ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।

পরে এলাকাবাসী কঙ্কানের নীচে পড়ে থাকা মৃতের পড়নের সালোয়ার ও একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে কঙ্কালটি মরিয়মের বলে সনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ট্রিপল নাইন এ ফোন পেয়ে এসে মানবকঙ্কালের বিভিন্ন অংশ বিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষা কারানোর জন্য। পরীক্ষার রিপোর্ট এলে বুঝা যাবে কি কারনে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন