• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

মেঘনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুর সংবাদদাতা ।।

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় ৩জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রোববার (১ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজিতে অভিযুক্ত গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-শরীয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনয়নের ৮নম্বর ওয়ার্ডের মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী বোবা সুমন (৩০)।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইন এর নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরী ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০টাকা উদ্ধার করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন