ঢাকা   ১০:০৩:৪৫ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি 

Reporter Name
  • Update Time : Tuesday, December 17, 2024,
  • 287 Time View
মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। ১৬’ ডিসেম্বর  (সোমবার) সকাল সকাল ৯ টায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়ার নেতৃত্বে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রতিটি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। অন্যদিকে সকাল ১১ টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেছে। সেলিম ভুইয়া অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল ওয়াদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ সরকার,  শাহাবুদ্দিন, আব্দুল মতিনসহ প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে রমিজ উদ্দিন লন্ডনী অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সরকার, এম এম মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি, দিলারা শিরিন, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান ভুইয়া, সাবেক যুগ্ম আহবায়ক প্রফেসর শহিদুল ইসলাম, আবু ইউসুফ নয়ন, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি