• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ মাটিকাটা শ্রমিকদের সর্দার আবুবকর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ১ জানুয়ারি( বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা, হ্যাপী দাস ও সহকারী কমিশনার ভুমি উম্মে মুসলিমা এ জরিমানা করেন। জানা যায় বুধবার সকালে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর সঙীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় কৃষি জমির উপরের স্তর কেটে দুটি ষ্টীলের মাটি ভর্তি ট্রলারসহ ৬৪ জন শ্রমিককে আটক করে এবং দুই ট্রলার রামপুর লঞ্চঘাটে জব্দ করে রাখে । পরে শ্রমিকদের সর্দার আবুবকরকে ৫০ হাজার টাকা জরিমানা করে অন্য শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস দৈনিক আমার দেশকে বলেন কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে এবং নৌ পুলিশ নিয়মিত মামলা রুজু করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন