• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা না নিতে তদবির করতে যান স্বেচ্ছাসেবক দল নেতা মেঘনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করার পথ সমতল নয় মেঘনায় টপ সয়েল লুট উন্নয়নের নামে কৃষির ভবিষ্যৎ হুমকিতে মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান

নিজস্ব সংবাদ দাতা / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।

আমি সব সময় মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে। আমি আমার এ সংগ্রামে সাংবাদিকদের পাশে চাই। আমি স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই করে যাব।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে পারিবারিক কাজে নিজ বাড়ী কুমিল্লার দাউদকান্দি উপজেলা দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি যাওয়ার পথে বিশ্বরোড মডেল মসজিদে কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা ও পরিচিতি সভায় এ সব মন্তব্য করেন তিনি।

দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও আমার দেশ পাঠকমেলা সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা শরীফ প্রধানের সঞ্চালনায় মাহমুদুর রহমান দাউদকান্দি আমার দেশ পাঠকমেলা কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন আমার এ লড়াই আপনাদের জন্য। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এ লড়াইয়ে আপনারা আমার পাশে থাকবেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পত্রিকা এজেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও আমার দেশ পাঠকমেলার সাধারণ সম্পাদক তৌফিক রুবেলসহ দাউদকান্দি উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট্র মিডিয়ার গণমাধ্যম কর্মীরা


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন