• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খন্দকার মোশাররফের সুস্থতা কামনায় দোয়া নিয়মিত চেকআপে সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হামলা-সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মেঘনায় বিশেষ স্থানে সিসি ক্যামেরা ছাড়া নিরাপত্তা ঝুঁকি বাড়ছে মেঘনায় সন্ত্রাসের ছায়া, সুষ্ঠু ভোট হুমকিতে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে শান্ত দাস নিহত হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের কুমিল্লা–১: বিএনপি নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার আহবান কঠোর নির্বাচনী আচরণবিধি জারি করল নির্বাচন কমিশন

কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা একটি চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৮ জানয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া পুলিশ কনস্টেবলের নাম মহিউদ্দিন (৫৯)। তিনি পাশের মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে। চলতি বছরেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।

রাত পৌনে ১১টার দিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্ উদ্দিন মো. ইলিয়াস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি আরও জানান, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় চুরির ঘটনায় রুবেল মিয়া নামের একজনকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করেন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থ বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে গেটে একটি অটোরিকশা থেকে তাঁকে নামানোর সময় সে চিকিৎসা না নিয়েই দৌড়ে পালিয়ে যায়।

এ সময় তাঁকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিন পিছু নেন। একপর্যায়ে মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। তাঁকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন। বুধবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইব্রাহিম জানান, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। লাশ থানায় নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন