ঢাকা   ১১:১৭:০৬ পিএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের  

Reporter Name
  • Update Time : Friday, February 14, 2025,
  • 222 Time View
মেঘনা প্রতিনিধি।।
পরিবারের চাহিদা মেটাতে, উপার্জন করতে উঠতি বয়সে পারি জমান সৌদি আরবে। আগামী মাসে বাংলাদেশে এসে বিয়ে করবেন এমন সিদ্ধান্ত হয় পরিবারের সাথে সৌদিতে কর্মরত যুবক আনিসুর রহমানের । সে আর হলোনা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)  বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে সৌদিতে  নিজ বাসায় স্ট্রোক করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।   আনিসুর রহমান কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের লাখ মিয়ার ছেলে। পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আনিসুর রহমান সৌদি আরবের এয়ার পোর্টে আল সালামা কোম্পানির অধীনে কাজ করতেন। আনিসুর রহমানের মৃত্যুর খবর পেয়ে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বার বার মূর্ছা খাচ্ছে পরিবারের প্রতিটি সদস্য। বাকরুদ্ধ বন্ধু মহল। আনিসুর রহমানের মরদেহ বাংলাদেশে আনার জন্য সৌদিতে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিচ্ছেন পরিবারের লোকজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি