• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার “ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব” বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সেননগর বাজারের মারধরের জেরে রক্তাক্ত চর বিনোদপুর, প্রাণ গেল কুহিনূরের নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার আশিয়ান সিটির নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চিত্রনায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’

হাসিনাসহ পরিবারের ৬ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ দাতা / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।

দুর্নীতির অভিযোগ থাকায় ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদক আবেদনের মঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা ও ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাট ও আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্যের দল গঠন করা হয়েছে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বর্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন