• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আবারও ফাইনালে উঠল আর্জেন্টিনা ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী ভোটকেন্দ্র প্রস্তুতিতে নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা জারি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সম্পাদক ইউসুফ মোল্লা টিপু নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম হানিট্র্যাপে মুক্তিপণ আদায়, পত্নীতলায় দুই তরুণীসহ ৪ জন গ্রেপ্তার কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ

অসুস্থতার সাথে লড়াই করেই চালাচ্ছেন সাংগঠনিক কার্যক্রম

নিজস্ব সংবাদ দাতা / ২৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

বিএনপির সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, অধ্যক্ষ সেলিম ভুইয়া অসুস্থতার সাথে লড়াই করেই চালাচ্ছেন সাংগঠনিক কার্যক্রম। স্বজন সূত্রে জানা যায় হৃদরোগ, ডায়বেটিস সহ বার্ধক্যর কিছু রোগে তিনি আক্রান্ত। সরকার পতনের আন্দোলন সহ দলীয় সাংগঠনিক কার্যক্রম বিরামহীন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে শিক্ষক নেতা হিসেবে শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে মুখ্য ভুনিকা পালন করছে। অধ্যক্ষ সেলিম ভুইয়া শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বের পাশাপাশি একদিকে আইনজীবী অন্যদিকে দৈনিক প্রত্যুষের আলো পত্রিকার সম্পাদক। প্রতিটি দায়িত্ব পালন করতে করে যাচ্ছেন নিরলস পরিশ্রম। একজন মানুষ এতগুলো দায়িত্ব সামলিয়ে পরিবার ও শড়িরের প্রতি যত্নশীল থাকা ইচ্ছে থাকা সত্ত্বেও সময় ও দায়িত্বের খাতিরে যথা সময়ে সম্ভব হয়ে উঠবে কি করে? কয়েকমাস আগে তিনি হার্টে রিং পরিয়ে আসেন। চিকিৎসকের পরামর্শ মত চলে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। শড়ির যখন চাপ নিতে পারেনা তখন অজান্তেই ক্লান্ত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন হয়ে পরেন। গত সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন। অসংখ্য নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থতার খবর ছড়িয়ে দেন এবং দোয়া চান। একদিন পরই দেখা গেছে দায়িত্বের খাতিরে অসুস্থ শড়ির নিয়ে এলাকায় এসে বিভিন্ন প্রোগ্রামে যোগ দেন। আজও শাড়িরিক পরিক্ষার জন্য হাসপাতালে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা দোয়া চেয়ে পোস্ট করেন। তিনি কুমিল্লা -২ হোমনা – মেঘনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সাংগঠনিক চাপ, নিজ এলাকার নেতৃবৃন্দের সাথে সময় দেওয়া, এলাকার মানুষের খোঁজ খবর নেওয়া নিত্যনৈমিত্তিক কাজে পরিনত হয়েছে। যেমন রয়েছে সমালোচনা আছে মতবিরোধ,যা রাজনৈতিক নেতা হিসেবে থাকাটাই স্বাভাবিক। নেতাকর্মীরা অধ্যক্ষ সেলিম ভুইয়ারা জন্য দোয়া চেয়েছেন যেন সকল দায়িত্ব পালন করে জাতীয় ইস্যুতে নিজেকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন