• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার পাবনা শহরের যানজট নিরসনে তিন সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু, ৫৪ স্টলে নানা পণ্যের সমাহার

মডেল মেঘনার আটকাদেশ কেন বেআইনি নয়: হাইকোর্ট

নিজস্ব সংবাদ দাতা / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

মডেল মেঘনা আলমের আটকাদেশের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। মেঘনার বাবার করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার, কারণ উল্লেখ না করা, ২৪ ঘণ্টার বেশি ডিবি হেফাজতে রাখা, আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ না দেওয়া এবং ম্যাজিস্ট্রেটের দেওয়া আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেন, হাইকোর্ট গ্রেপ্তারের প্রক্রিয়া ও আটকাদেশের বৈধতা নিয়ে রুল জারি করেছেন। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মডেল মেঘনা আলম। সেই সঙ্গে মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি।

গত ৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন