• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

কাগজে-কলমে মেয়র হওয়ায় দায়িত্ব পালন করলাম: জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ইশরাক

নিজস্ব সংবাদ দাতা / ৬১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

আজ শুক্রবার সকালে (৬ জুন) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: আজকের পত্রিকা
আজ শুক্রবার সকালে (৬ জুন) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: আজকের পত্রিকা

আগামী মেয়র নির্বাচনের আগ পর্যন্ত নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) আইনগত মেয়র বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত লিগ্যালি (আইনগত) আমি এখনো মেয়র। তারা শপথ গ্রহণ করাইলো কি না করাইলো—এটা তাদের সমস্যা।’

আজ শুক্রবার সকালে (৬ জুন) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করা হবে জানিয়ে ইশরাক বলেন, ‘নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসবে না। নগর ভবনে যদি কোনো প্রশাসনিক সমস্যা হয়, তাহলে আমরা ৭৫ ভাগ থেকে সাবেক কমিশনার, কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাব। এখান থেকে ফিরে আসা বা হার মানার সুযোগ নেই।’

ডিএনসিসির প্রশাসকের পর ঈদগাহ ময়দান পরিদর্শন এসে সাংবাদিকদের ইশরাক বলেন, ‘তিনি (বর্তমান প্রশাসক) নগরের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটা তাঁর রুটিন কাজ। যেহেতু আমি কাগজে-কলমে মেয়র, সে জন্য নিজের দায়িত্বটুকু পালন করেছি। আমি কোনো রাজনীতিতে জড়াচ্ছি বলে মনে হয় না আমার।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন