• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

ইরান-ইসরায়েল যুদ্ধ: দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে’

নিজস্ব সংবাদ দাতা / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

‘যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। এই যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানোর চিন্তা এখনই সরকারের নেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ দীর্ঘ মেয়াদী হলে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ বেশিদিন চলবে না বলে মনে করছি।

অর্থ উপদেষ্টা এ-ও বলেন, যুদ্ধ দীর্ঘ হলে তেল, গ্যাস, সার আমদানিতে সমস্যা হতে পারে। এখনো বাড়তি দামে তেল, গ্যাস, সার কিনতে হচ্ছে না। তবে বিকল্প প্রস্তুতি রাখছে সরকার।

তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন