• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

মার্চ টু এনবিআর স্থগিত, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা

নিজস্ব সংবাদ দাতা / ৬৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

বিপ্লব সিকদার :

 

দেশের বিভিন্ন কর-শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে। আজ রোববার (২৯ জুন) বিকেল ৪টার দিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সূত্র :আজকের পত্রিকা

ঐক্য পরিষদের সহসভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আহ্বান পাওয়ায় আমরা সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনায় বসব। ট্যাক্স ও কাস্টমস থেকে ১০ জন করে ২০ জনের ডেলিগেশন অংশ নেবেন।’

 

দাবি-দাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘চেয়ারম্যানের অপসারণ আমাদের প্রথম দাবি। আমরা অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরব, কীভাবে ধারাবাহিকভাবে আমাদের দমন-নিপীড়ন করা হয়েছে, এনবিআরকে কীভাবে অকার্যকর করা হয়েছে, কীভাবে এনবিআর সংস্কার কাজ এগিয়ে নেওয়া যায় এবং কীভাবে আমাদের ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রাখা যায়।’

মির্জা আশিক রানা বলেন, ‘আলোচনা শেষে আমরা এনবিআরে ফিরে আসব। আমাদের সহকর্মীদের ব্রিফ করব। সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব।’

এদিকে এনবিআরের চলমান সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ব্যবসায়ী নেতা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘অর্থ উপদেষ্টা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিকেল ৫টায় বৈঠকে বসবেন বলে জেনেছি। অন্যদিকে, এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আলাদা সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।’

শাটডাউন কর্মসূচিতে অচল এনবিআর, ফটকে অবস্থান কর্মকর্তা-কর্মচারীদেরশাটডাউন কর্মসূচিতে অচল এনবিআর, ফটকে অবস্থান কর্মকর্তা-কর্মচারীদের
তিনি বলেন, ‘বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।’

দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে বলে কর্মকর্তারা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন