• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

আমি শূন্য, দেওয়ার কিছু নেই

নিজস্ব সংবাদ দাতা / ৭২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিপ্লব সিকদার।। 

আমি শূন্য, দেওয়ার কিছু নেই —
হৃদয়ে নেই আর দহন পোষার,
ভালোবাসা ছিল কি সত্যিই?
নাকি কেবলই প্রতারকের ভাষার?

কলঙ্কের বোঝার ভাগ দিতে নেই —
এ দায় আমি একাই বই,
যে আঘাত তুমি দিলে চুপিচুপি,
তার প্রতিধ্বনি আজো জেগে রই।

ভালো লাগা ছিলো, হয়তো, ভুলে যাওয়া,
তবু কেন বুকের ভেতর
ছেঁড়া চিঠির মতো তুমি রয়ে যাও
নিঃশব্দ এক গোপন অন্তর?

আমি শূন্য, তাই জোরে বলি —
এ শূন্যতা আমার অহংকার,
দুঃখ দিয়ে গড়া আমার মন্দির,
তাতে নেই আর ভালোবাসার ভার।

তুমি যদি চাও, ভুলে যেও আমায় —
আমি তো মুছে ফেলেছি নাম,
আমার নয়নে এখন শুধুই নীরব —
তুমি নেই, নেই কোনো অভিমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন