• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

অধিকারের জমি নয়, দুর্বৃত্তের লুটের শিকার গ্রামবাংলা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

বাংলাদেশের গ্রামীণ জনপদে এক নতুন ধরণের ‘নিরব দুর্বৃত্তায়ন’ চলছে—যেখানে সাধারণ মানুষের স্বপ্ন, শ্রম, ও সঞ্চয়ের প্রতীক ‘জমি’ হয়ে উঠছে এক শ্রেণির অসাধু প্রভাবশালীদের টার্গেট। প্রভাব খাটিয়ে, দলীয় পরিচয়ে ছত্রছায়া নিয়ে কিংবা নকল দলিল-পর্চা দেখিয়ে দিনের পর দিন কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের বসতভিটা, চাষের জমি কিংবা পৈত্রিক সম্পত্তি।

এই চক্র শুধু জমিই দখল করছে না—তারা গ্রামের শান্ত সমাজকে ভয়, অনিশ্চয়তা ও দুর্বিষহ এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নিচ্ছে তারা, আর প্রশাসনের নিরবতা কিংবা দুর্বলতা এই অন্যায়কে দিন দিন আরও পোক্ত করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একাংশের নিষ্ক্রিয়তা, স্থানীয় রাজনৈতিক ছত্রছায়া এবং প্রভাবশালীদের জোটবদ্ধ ভূমিকা এই অপরাধগুলোকে আরও শক্তিশালী করেছে।

প্রশ্ন হলো—এই দেশে একজন সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় দাঁড়িয়ে নিজের অধিকার নিয়ে লড়বে?

গ্রামের নিপীড়িত মানুষের এই দীর্ঘশ্বাস, এই ক্ষোভ আর কষ্ট—এটা শুধু কোনো একটি অঞ্চলের নয়, এটা বাংলাদেশের হাজারো গ্রামের গল্প। এখন সময় এসেছে প্রশাসন, বিচার বিভাগ ও সুশীল সমাজের একত্রে দাঁড়াবার। জমি দখল, প্রতারণা ও সামাজিক প্রভাব খাটিয়ে অধিকার হরণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

যদি আমরা আজ কঠোর না হই, যদি আমরা প্রতিরোধ না গড়ি—তবে আগামী দিনের গ্রাম হবে দুর্বৃত্তের উপনিবেশ, আর সুশাসনের স্বপ্ন হবে শুধুই কাগুজে প্রতিশ্রুতি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন