• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মামলার জটে সড়ক, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

টানা ২৩ বছর মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদে সহ: এটর্নি জেনারেল

নিজস্ব সংবাদ দাতা / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একই মুখ—এডভোকেট সাইফুদ্দিন রতন। প্রায় ২৩ বছর ধরে তিনি কখনো সভাপতি, কখনো আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গুঞ্জন উঠেছে, তিনি আবারও আহ্বায়ক হচ্ছেন।

দলের ভেতরে অনেকে এই দীর্ঘস্থায়ী নেতৃত্বে অসন্তোষ প্রকাশ করলেও প্রকাশ্যে কেউ কিছু বলেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, এর পেছনে কাজ করছে রাজনৈতিক প্রভাব ও উচ্চপর্যায়ের আশীর্বাদ। এক স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তার বিরোধিতা করা মানেই নিজের রাজনৈতিক জীবন ঝুঁকিতে ফেলা।”এডভোকেট সাইফুদ্দিন রতন বর্তমানে সরকারের সহকারী এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য। একসময় তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।দলের তৃণমূল পর্যায়ে প্রশ্ন উঠেছে এত উচ্চপর্যায়ের দায়িত্বশীল একজন মানুষ কেন টানা ২৩ বছর স্থানীয় পর্যায়ের কমিটিতে একই অবস্থানে থাকছেন? “কি মজা এখানে?”—এমন প্রশ্ন এখন সর্বত্র শোনা যাচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে এডভোকেট সাইফুদ্দিন রতন এই প্রতিবেদককে বলেন, নেতৃবৃন্দের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বিগত দিনেও নেতৃবৃন্দের সিদ্ধান্তে ছিলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন