• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ

সাদা পাথর লুটে প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিপ্লব সিকদার।। 

ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় পরিবেশ উপদেষ্টার  বক্তব্য“আমি উপদেষ্টা হয়েও লুট বন্ধ করতে পারিনি”শুধু ব্যক্তিগত ব্যর্থতার স্বীকারোক্তি নয়, বরং এটি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রমাণও বটে। এই বক্তব্যের পর বিএনপি ও এনসিপি নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যায় প্রশাসনের ভূমিকা কী ছিল?যখন একজন উপদেষ্টা প্রকাশ্যে স্বীকার করেন যে তিনি আগেই বিষয়টি জানতেন, তখন ধরে নেওয়া যায় প্রশাসনের বিভিন্ন স্তরেও খবর পৌঁছেছিল। রাষ্ট্রের আইন অনুযায়ী, প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে উত্তোলন ঠেকানো প্রশাসনের মৌলিক দায়িত্ব। তবুও যদি তারা তাৎক্ষণিক অভিযান না চালিয়ে, চুপচাপ লুট চলতে দেয়, তবে এটি শুধু দায়িত্বে অবহেলা নয় এটি নীরব সহযোগিতাও হতে পারে।এখানে “ক্ষমতার অভাব” যুক্তি টিকবে না। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর মাত্র দুই মাসেই প্রশাসনিক নিয়ন্ত্রণে শক্ত অবস্থান নিয়েছে। অর্থাৎ চাইলেই লুট বন্ধ করা সম্ভব ছিল। কিন্তু কেন তা হলো না? রাজনৈতিক প্রভাবশালীদের ছায়া, স্থানীয় প্রশাসনের দুর্নীতি, নাকি উচ্চ পর্যায়ের নির্দেশের অপেক্ষা, এ প্রশ্নের উত্তর জাতির জানা জরুরি।রাজনৈতিক দল অভিযুক্তদের সাংগঠনিক শাস্তি দিয়েছে, কিন্তু সেটি কেবল দলীয় ব্যাপার। জাতীয় সম্পদ লুটের দায় শোধ হবে না শুধুমাত্র বহিষ্কার বা পদ হারানোর মাধ্যমে, এখানে প্রয়োজন আইনি ব্যবস্থা, মামলা ও আদালতের রায়। প্রশাসন যদি জানার পরেও ব্যবস্থা না নেয়, তবে তারাও আইনের চোখে অপরাধে সহযোগী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন