ঢাকা   ০৯:১৩:১২ এএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারকে সুখে রাখতে স্বপ্নের প্রবাস : কেউ ফিরে কেউ ফিরে না!

Reporter Name
  • Update Time : Wednesday, August 27, 2025,
  • 409 Time View

বিপ্লব সিকদার :

পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন পূরণে অনেকেই নিজের জন্মভূমি ছেড়ে পাড়ি জমান প্রবাসে। স্বজনের মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করেন তারা। কঠোর শ্রম, কষ্টের দিনরাত, অথচ বুক ভরা আশা থাকে—পরিবারকে সুখে রাখবেন, দেশের অর্থনীতিতে রাখবেন অবদান। এই রেমিট্যান্স যোদ্ধারাই দেশের চালিকাশক্তি।
কিন্তু কতজনই বা সুস্থ শরীরে ফিরে আসেন? কেউ আসেন সাফল্যের গল্প বুকে নিয়ে, আবার কেউ ফিরে আসেন কাফনের সাদা কাপড়ে মোড়ানো অবস্থায়। পরিবারকে সুখে রাখার সংগ্রামে নিজের প্রাণটাই দিয়ে আসতে হয় অনেকে। প্রবাসীদের মৃত্যু সংবাদে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে, আবার মরদেহ ফেরাতে হয় নানা দৌড়ঝাঁপ, জটিলতা আর বিরম্বনা সঙ্গী হয় পরিবারের।তেমনি এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ছিলেন কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের মাঝিবাড়ির মরহুম হাজী মোহাম্মদ শের আলীর বড় ছেলে সৌদি প্রবাসী মোঃ শওকত আলী। গত বুধবার ভোর চারটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বজন সূত্রে জানা যায়, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু ঘটে। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই পরিবার-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।স্বপ্নের প্রবাসে শওকত আলীর জীবনাবসান যেন আরেকটি বাস্তবতার প্রতিচ্ছবি প্রবাস শুধু স্বপ্নের গল্প নয়, অনেক সময় তা বেদনার কাহিনীও হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি