• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

সাংবাদিক সাগরের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ডেস্ক রিপোর্ট।। 

সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ভোলা কোর্টের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিকের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি সংবাদে সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর বা প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু সরাসরি মামলা দায়ের করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডিইউজে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলে, সংবাদপত্র ও সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন