• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার :ড.খন্দকার মারুফ হোসেন হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ

সময়ের দ্বৈত সত্য

নিজস্ব সংবাদ দাতা / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বিপ্লব সিকদার।। 

মানুষের জীবনকে আমরা প্রায়শই সময়ের ঘড়িতে মেপে দেখি। কেউ বলে, দিন শেষ হয়ে এসেছে এখন আর কিছু করার নেই। আবার কেউ একই মুহূর্তে দেখে নতুন ভোরের সূচনা, সম্ভাবনার অসীম দিগন্ত। এ দ্বৈত দৃষ্টিভঙ্গিই মানুষকে ভিন্ন ভিন্ন বাস্তবতায় বাঁচতে শেখায়।“সন্ধ্যা হয়ে গেছে”এই বাক্য একধরনের সমর্পণ, হাল ছেড়ে দেওয়া বা ক্লান্তির প্রতীক। যারা জীবনের প্রতিকূলতায় ক্ষতবিক্ষত, তাদের কাছে প্রতিটি মুহূর্ত একেকটি অবসানের পূর্বাভাস। তাই তারা দিনকে দেখে নিভে যাওয়া প্রদীপের মতো।

অন্যদিকে“মাত্র সকাল দেখাচ্ছে”এ দৃষ্টিভঙ্গি হলো নবজাগরণের প্রতীক। যারা বিশ্বাস করে, প্রতিটি মুহূর্তে নতুন করে শুরু করা যায়, তারা দিনকে দেখে সূর্যের আলোয় ভরা নতুন পথচলা হিসেবে। তাদের চোখে সকাল শেষ হয়ে গেলেও, ভেতরের আশা ও স্বপ্ন প্রতিনিয়ত নতুন সূর্যোদয় ঘটায়।আসলে জীবন একই সঙ্গে সকালও, সন্ধ্যাও। পার্থক্য শুধু চোখের ভেতরকার আলোয়। যে চোখ আশার দীপ্তিতে ভরা, তার কাছে প্রতিটি মুহূর্তই সকাল। আর যে চোখ ক্লান্তি আর পরাজয়ের অন্ধকারে ঢেকে যায়, তার কাছে একই মুহূর্ত সন্ধ্যা হয়ে ওঠে।এখানেই সময়ের দার্শনিক সত্য:সময় একটিই, কিন্তু দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন