• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

জোড়াতালির সেতুতে ঝুঁকি, ভাঙার দাবি এলাকাবাসীর

নিজস্ব সংবাদ দাতা / ৫২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দিলীপ দাস, মেঘনা প্রতিনিধি : 

কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর বাজার থেকে আলিপুর সড়কের ছাত্তার মেম্বার বাড়ির পাশে একটি জোড়াতালির সেতু দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। খাল ভরাট হয়ে যাওয়ায় সেতুটি এখন কার্যকারিতা হারালেও থেকে গেছে দুর্ঘটনার আশঙ্কা।স্থানীয়রা জানান, একসময় নৌযান চলাচলের জন্য উঁচু করে নির্মিত এই সেতুটি বর্তমানে অকার্যকর হয়ে গেছে। মাঝখানে গর্ত, অতিরিক্ত ঢাল, রেলিংয়ের পলেস্তারা খসে পড়া—এসব কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন।
হিজলতলী গ্রামের আলী মিয়া অভিযোগ করে বলেন, “প্রকৌশলী বিভাগ কয়েক মাস পর পর ফুটো বন্ধের নামে হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু কোনো কার্যকর সমাধান হয় না। বরং সরকারি অর্থের অপচয় হয়।দড়িকান্দি গ্রামের মনির হোসেন বলেন, এই সড়ক দিয়ে সেননগর বাজার ও আলিপুর লঞ্চঘাটে হাজারো মানুষ যাতায়াত করেন। সেতুর বর্তমান অবস্থা চলাচলের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, “গতকাল সেতুটি পরিদর্শন করেছি। গুরুত্বপূর্ণ সড়কের মাঝে এমন সেতু আসলেই মরনফাঁদ। আমাদের দপ্তর থেকে কিভাবে এর সমাধান করা যায় তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন