• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ মেঘনায় এলপিজি বাজারে অস্বচ্ছতা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি

সাংবাদিক নির্যাতন মামলা: কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নিজস্ব সংবাদ দাতা / ৪১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।। 

কুড়িগ্রামের বহুল আলোচিত সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

সকাল ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজির হলে আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষের ভিড় জমে যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

ঘটনার পটভূমি

২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার নিজ বাসা থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। এসময় তার চোখ বেঁধে ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তৎকালীন ডিসি সুলতানা পারভীনের নির্দেশেই জেলা প্রশাসনের আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ নির্যাতন চালান।

পরবর্তীতে রিগানের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। মূলত জেলা প্রশাসনের একটি পুকুরের নামকরণ সংক্রান্ত সংবাদ এবং অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে তাকে এই হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।

মামলা ও বর্তমান অবস্থা

কারামুক্তির পর সাংবাদিক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। প্রায় পাঁচ বছর ধরে মামলাটি চলমান। সম্প্রতি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মঙ্গলবার স্থায়ী জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন সুলতানা পারভীন। তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন