• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ

হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তি করার অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার আছাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকার আলেক শাহর ছেলে। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। থানা সূত্রে জানা গেছে, মহসিন তার “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে সকাল ১০টা ৫২ মিনিটে আপত্তিকর পোস্ট দেন, যা ইসলাম ধর্ম অবমাননার শামিল এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ ঘটনায় স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা থানায় উপস্থিত হন। জানা যায়, এর আগেও গত ২৯ আগস্ট একই আইডি থেকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মহসিন একটি পোস্ট দিয়েছিলেন, যা এলাকায় ক্ষোভ সৃষ্টি করে। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীজি (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেফতার মহসিনকে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন