ঢাকা   ০৩:৫৩:০০ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকে নতুন তিন পরিচালক

বিপ্লব সিকদার
  • Update Time : Tuesday, December 2, 2025,
  • 291 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের তিন উপপরিচালককে পরিচালক পদে চলতি দায়িত্ব দিয়েছে। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ে অবমুক্ত না হলে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

যারা পেলেন পরিচালকের দায়িত্ব

এস এম সাজ্জাদ হোসেন – পরিচালক (ব্যাংক)

মো. মাসুদুর রহমান – পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা–১)

মো. মনিরুজ্জামান – পরিচালক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়

দুদক সূত্র জানায়, প্রশাসনিক প্রয়োজন ও কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের দ্রুত দাপ্তরিক কাজে গতি আনতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি