ঢাকা   ০২:৪০:১৩ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দি বাজার বড় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

বিপ্লব সিকদার
  • Update Time : Friday, December 5, 2025,
  • 405 Time View

 

কুমিল্লার দাউদকান্দি বাজার বড় মসজিদে আজ পবিত্র জুম্মাহ’র সালাতের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানান।

সালাত শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি