• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি মান্নান গ্রেপ্তার

বিপ্লব সিকদার / ৪৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আলোচিত মাদক কারবারি মো. আব্দুল মান্নান (৫৩) কে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভাওরখোলা ইউনিয়নের ৮০ মিটার ব্রিজ এলাকা থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে, উপজেলা সদর থেকে ভাটেরচরগামী পাকা সড়ক ও ভাওরখোলাগামী পাকা সড়কের সংযোগস্থলে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত মো. আব্দুল মান্নান উপজেলার হরিপুর ফরাজিকান্দি এলাকার বাসিন্দা।  পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার এসআই মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালান। অভিযানের সময় পাকা রাস্তার ওপর থেকে মান্নানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার আটশত টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় এএসআই মো. রাসেল মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।তিনি আরও জানান, মেঘনা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন