ঢাকা   ০১:৪৬:৪১ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সেননগর আব্বাসীয়া মাদ্রাসার উন্নয়ন কমিটি গঠন হলো

বিপ্লব সিকদার
  • Update Time : Sunday, January 11, 2026,
  • 681 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার মেঘনা উপজেলার সেনগর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেনগর আব্বাসীয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন ও বাস্তবায়ন (প্রবাসী) কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটিতে মোট ৪৬ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
১৯৭৮ সালের ২৭ জানুয়ারি প্রতিষ্ঠিত এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮ (৯০৯), ৮৫–এ নিবন্ধিত এই মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মো. মোস্তাক আহাম্মেদ। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মো. আবুল বাদশাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ, ক্রীড়া ও ধর্ম বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন।
কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসী ও স্থানীয় দাতা-শুভানুধ্যায়ীদের সমন্বয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং সার্বিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করাই এই কমিটির মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি