ঢাকা   ০২:২৩:৫৫ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে

বিপ্লব সিকদার
  • Update Time : Monday, January 12, 2026,
  • 444 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক আজ নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে বিশেষ অপরাধ সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক পুলিশকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।”
এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জরা ফোর্সের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। ডিআইজি সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং কিছু বিষয় আইজিপি পর্যন্ত অবহিত করা হবে বলে আশ্বস্ত করেন।
সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার সব পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি