• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল হাসিনাকে সুযোগ দিয়ে কী অর্জন করতে চায় ভারত? প্রশ্ন তুলল বিএনপি ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ট্রাইব্যুনালে কল রেকর্ড: সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ কিশোর আদালতে শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা’: নোবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক

মনোনয়ন বানিজ্যের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও এমপি’র বিরুদ্ধে মামলা

বিপ্লব সিকদার / ৪৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি পদে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে প্রায় ২ কোটি টাকা ঘুষ লেনদেনের অপরাধে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ সোমবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান দুদক মহাপরিচালক আকতার হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যেমন আছে প্রশ্ন, তেমনি এ সময়ে হওয়া নানা অনিয়মের মধ্যে মনোনয়ন বাণিজ্য নিয়েও আছে বিস্তর অভিযোগ।
এ বিষয়ে আকতার হোসেন জানান, ২০২৪ সালে হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে। কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি পনির উদ্দিনকে মনোনয়ন পাইয়ে দিয়ে প্রায় দুই কোটি টাকার অবৈধ বাণিজ্য করেন, এমন অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধেই মামলা করেছে দুদক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কি না তা দুদক ক্ষতিয়ে দেখবে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, সংশ্লিষ্ট কমিটি এ বিষয়ে কাজ করছে।
এদিকে, প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মামলার আসামি সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সংস্থাটি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন