• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

মেঘনায় সংসদীয় আসন বহাল থাকায় বিএনপির আনন্দ মিছিল

বিপ্লব সিকদার / ৩২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসন বহাল থাকায় ছোট পরিসরে আনন্দ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (আজ) বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মানিকার চর এল.এল. মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, সলিমুল্লাহ মোহাম্মদ, দিলারা শিরিন, আব্দুল মতিন, আবু ইউসুফ নয়ন, আনিছুর রহমান, প্রফেসর শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, আব্দুল কাদের, হুমায়ুন কবির, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব জাকির মাহমুদ, নবী হোসেন, ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসন বহাল রাখার রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন