• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব উখিয়ায় অভিভাবক ও সুধী সমাবেশে এমপি শাহজাহান চৌধুরী

স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

বিপ্লব সিকদার / ৪৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, অতীতে ড. খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মেঘনা উপজেলায় বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো খাতে ব্যাপক ও যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে, যার সুফল আজও মেঘনাবাসী ভোগ করছেন।
শনিবার দিনব্যাপী কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর, সেননগর বাজার, রামনগর, জয়নগর, ব্রাহ্মণচর ও সোনারচর এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, গত ১৬ বছরে মেঘনা উপজেলায় কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আবারও মেঘনাবাসীর প্রত্যাশিত উন্নয়ন বাস্তবায়িত হবে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে জনগণ উপকৃত হয়েছেন। আগামীতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিলে মেঘনার জনগণ উন্নয়ন ও সমৃদ্ধিতে বিজয়ী হবে।তিনি আরও বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত ও বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন রমিজউদ্দিন লন্ডনী, আজহারুল হক শাহীন, আবদুল অদুদ মুন্সি, মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার,কর্নেল আনিছুর রহমান, জয়নাল আবেদীন সরকার,  ডা. এম এ কাইয়ুম, দিলারা শিরীন, আতাউর রহমান ভুইয়া, আবু ইউসুব নয়ন, মো. সলিমউল্লাহ, প্রফেসর শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, এডভোকেট সাইফুদ্দিন রতন, সোলাইমান হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন