• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু গাইবান্ধায় ডিবির অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২ ইউনিয়ন বিভাজন হলে সীমান্তে অপরাধ বাড়বে: মুরাদ হোসেন রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি আবারও খুলে গেল বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার টেকনাফে মানব পাচারমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত বীরগঞ্জে যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ৩৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুদকের জেলা কার্যালয়, বাগেরহাট থেকে পরিচালিত এ অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।দুদক সূত্রে জানা যায়, জনাব মাহমুদুল হাসান নামীয় এক ব্যক্তি শরণখোলার বাদল মার্কেট, পাঁচ রাস্তার মোড়ে তার চেম্বারে এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম তার চেম্বারে উপস্থিত রোগীদের কাছ থেকে একাধিক প্রেসক্রিপশন সংগ্রহ করে। প্রেসক্রিপশন পর্যালোচনায় দেখা যায়, তিনি রোগীদের বিভিন্ন ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করারও পরামর্শ দিয়েছেন।
এ সময় তার উল্লেখিত এমবিবিএস ডিগ্রির সনদ প্রদর্শনের অনুরোধ করা হলে তিনি সনদের সত্যতা সম্পর্কে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানায় দুদক। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, উক্ত ব্যক্তির শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা সেবা (যেমন—জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা ইত্যাদি) দেওয়ার সীমিত অনুমোদন রয়েছে। কিন্তু তিনি পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করে তার এখতিয়ার বহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন।
অভিযান শেষে দুদক সংশ্লিষ্ট চিকিৎসকের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে। সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন