• রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

“ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা

বিপ্লব সিকদার / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন–এর পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন–কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।সংগঠনের প্রেসিডেন্ট, মাতুয়াইল মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক, ঢাকা মহানগর দক্ষিণ (ড্যাব) সভাপতি, মেঘনা উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবং নবজাতক হাসপাতালের কর্ণধার দেশবরেণ্য শিশু ও নবজাতক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ মজিবুর রহমান এ শুভেচ্ছা জানান।
এ সময় ডা. মুজিব বলেন, “মানবসেবার যে মহৎ দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, তা কেবল একটি প্রশাসনিক পদ নয়—এটি লক্ষ লক্ষ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক পবিত্র অঙ্গীকার।”তিনি আরও বলেন, মন্ত্রীর দূরদর্শিতা, সততা ও দক্ষ নেতৃত্বে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাত নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বিশেষ করে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার উন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন