• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিপ্লব সিকদার / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শীঘ্রই দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হবে। আজ দুপুরে রমনায় ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।অমন্ত্রী বলেন, “চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই ঢাকা থেকে শুরু করে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদেরও স্বচ্ছ তালিকা তৈরি করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হলো আইন-শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনগণের মধ্যে স্বস্তি প্রতিষ্ঠা করা। দেশের পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “পুলিশ কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক নির্দেশে চলবে না। তারা আইনানুগভাবে কাজ করবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার বিষয়ে পুলিশের সব স্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো নিম্নপদস্থ কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে না।ঢাকার যানজট নিয়ন্ত্রণের জন্যও মন্ত্রী পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, “ডিএমপি কমিশনারকে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। আমরা পরীক্ষামূলকভাবে উত্তরা এয়ারপোর্ট রোড থেকে সচিবালয় পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ করবো। পরে অন্যান্য প্রধান সড়কেও এটি কার্যকর করা হবে।”
সভায় উপস্থিত ছিলেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির, ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন