• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

নিজস্ব সংবাদ দাতা / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কোন কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে উপস্থিত না পাওয়ার ঘটনায় অফিসের তিন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সরেজমিনে দেখা যায় অফিসে সেবাগ্রহীতা কয়েকজন বসে আছেন। কর্মকর্তারা অন্যত্র বদলি হওয়ায় অফিস ফাঁকা।এ বিষয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিন কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী। নাসির উদ্দিন ও ওমর ফারুককে নারায়ণগঞ্জের  আড়াইহাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বদলি করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিসের নাজির মো. জান্নাতুল অফিসে বসে আছেন নতুন যে সকল কর্মকর্তারা যোগদান করবেন তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন