• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা–২০২৬ উপলক্ষে গঠিত শৃঙ্খলা উপ-কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হেলথ ইন্সট্রাক্টর মো. কামরুজ্জামান।গত ৫ মার্চ প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। আয়োজক সূত্রে জানা গেছে, আসন্ন ইফতার মাহফিল সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই উপ-কমিটি গঠন করা হয়েছে।কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. জেড.এম.এস. সালেহীন ও ডা. শাহানুর হোসেন (নাহিদ)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. মোহাম্মদ হাসানাৎ আল মতিন।এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ডা. সাকিব (৪র্থ ব্যাচ), ইয়াসিন আরাফাত (৬ষ্ঠ ব্যাচ), প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তুষার আহমেদ, ফার্মাসিস্ট নাছির আহমেদ রতন ও ফার্মাসিস্ট জাহিদুল ইসলাম।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত শৃঙ্খলা উপ-কমিটির সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন