• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনায় যুবদলের ইফতার, খাল খননে আশার বার্তা ড.মারুফের

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় যুবদল আয়োজিত ইফতার মাহফিলে দেশের কৃষি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ‘খাল খনন কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটবে এবং কৃষক পরিবারে সচ্ছলতা ফিরে আসবে।
মঙ্গলবার (১৭ মার্চ) মানিকারচর এল. এল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে বলেন, সেই উদ্যোগ ছিল কৃষি ও জনবান্ধব একটি সফল প্রকল্প, যেখানে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে উন্নয়নে সম্পৃক্ত করা হয়েছিল।তিনি আরও বলেন, বর্তমান সরকারের স্বল্প সময়ের মধ্যেই গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ—যেমন ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি—জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। দীর্ঘ সময়ের দুঃশাসনের পর জনগণ এখন পরিবর্তনের প্রত্যাশায় উজ্জীবিত।খাল খনন কর্মসূচির সুফল তুলে ধরে তিনি বলেন, এতে সেচ ব্যবস্থা উন্নত হবে, বন্যা নিয়ন্ত্রণ সহজ হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি পানির সংকট নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মেঘনায় দুর্নীতি, চাঁদাবাজি, বালুখেকো ও মাদক ব্যবসার মতো অপরাধে মানুষ অতিষ্ঠ। এসব দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংযম ও সততার আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে।
মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান ও আতাউর রহমান লোদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রমিজউদ্দিন লন্ডনী, এম.এম মিজানুর রহমান, সালাহউদ্দিন সরকার, জয়নাল আবেদীন সরকার, সলিমুল্লাহ মোহাম্মদ, ডা. এম এ কায়ুম, আব্দুল গাফফার, দিলারা শিরীন, আবু ইউসুফ নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট সাইফুদ্দিন রতন, যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান দিপু, এডভোকেট হাবিবুর রহমান মিয়াজী, মো. দেলোয়ার হোসেন, হারুন অর রশীদ, মো. শফিক মেম্বার, মাহবুবা ইসলাম, সোলাইমান হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন