• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ

বাসস / ৩৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন সবুজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক  ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন।বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয়। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।সাংবাদিক মহলে সবুজ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম মো. কামাল উদ্দিন মজুমদার। প্রায় ৪০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি ৩২ বছর বাসসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে জাতীয় বার্তা সংস্থাটির নিউজ এডিটর হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।বাসস থেকে অবসর নেওয়ার পর তিনি দৈনিক দেশ রূপান্তরে সম্পাদক হিসেবে যোগ দেন এবং সর্বশেষ নিয়োগের আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বাসসে কর্মরত অবস্থায় তিনি রিপোর্টিং টিমেও দায়িত্ব পালন করেন এবং প্রায় ১০ বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ কভারেজের দায়িত্ব পালন করেছেন।বাসসে দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও সংসদ বিষয়ক প্রতিবেদক হিসেবে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করেন।এসব সফরে তিনি নেলসন ম্যান্ডেলা, বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন, রাজীব গান্ধী, বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ, ড. মাহাথির মোহাম্মদ, হু জিনতাও এবং ওয়েন জিয়াবাওসহ বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাত করেন।

কর্মজীবনে ব্রুনাইয়ের সুলতান, কাতারের আমির এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধান ও শাসকদের সঙ্গেও সাক্ষাত করেন তিনি।
তিনি জাতীয় প্রেস ক্লাবের দুইবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত হন।
আজীবন গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে সোচ্চার কামাল উদ্দিন সবুজ টেলিভিশন ও আন্তর্জাতিক সেমিনারে নিয়মিত মতামত দেন এবং সেমিনার-সিম্পোজিয়ামে পেশাগত বক্তব্যের মাধ্যমে নতুন প্রজন্মের সাংবাদিকদের পরামর্শদাতা হিসেবে খ্যাতি লাভ করেন।
তিনি ১৯৮৫ সালে অধুনালুপ্ত ডেইলি নিউজ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এ কাজ করার পর বাসসে যোগদান করেন।
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সুলতান আহমেদ মজুমদার ও জেবুন নাহার বেগমের ঘরে তিনি জন্মগ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং একই বিষয়ে ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন