• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ

ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি

নিজস্ব সংবাদ দাতা / ১২৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান ভূইয়া (৫৪)।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) মেঘনা থানায় তিনি একটি জিডি করেন। জিডি নম্বর ৫৭৬। অভিযোগে তিনি উল্লেখ করেন, “Arafat Hossain” নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।জিডিতে আরও বলা হয়, স্থানীয় রাজনীতিতে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি অজ্ঞাতনামা চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। ফেসবুকে ছড়ানো এসব বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।
মোঃ আতাউর রহমান ভূইয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন