• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ

বৈশাখের আয়োজনে মুখর মেঘনা উপজেলা

নিজস্ব সংবাদ দাতা / ৫৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায়  উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে  নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর-এ জাতীয় সংগীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা করা হয়। এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।পরে সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। “নববর্ষের ঐতিহ্য, গণতন্ত্রের পুনর্জাগরণ” প্রতিপাদ্যে তারা আরও বলেন, এই উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও নতুন উদ্দীপনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উৎসবকে কেন্দ্র করে ছয়টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্থানীয় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ  জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয় ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন