• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা জেলা (উত্তর)-এর নেতৃবৃন্দ দাউদকান্দি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আবুল খায়ের তালুকদারের পিতা মোঃ আবুল হাসেম তালুকদারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।সোমবার (২০ এপ্রিল ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে মোঃ আবুল হাসেম তালুকদার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।শোকবার্তায় কুমিল্লা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনন্দ এবং সদস্য-সচিব মোঃ অহিদুজ্জামান মোল্লা বলেন, মরহুম আবুল হাসেম তালুকদার ছিলেন একজন ধর্মপরায়ণ, সৎ ও পরোপকারী ব্যক্তি। নিজ এলাকায় তিনি অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন হিসেবে পরিচিত ছিলেন।নেতৃদ্বয় আরও বলেন, তার মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও গভীরভাবে শোকাহত। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার জন্য জান্নাত কামনা করেন।এসময় শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা জেলা (উত্তর)-এর সিনিয়র যুগ্ম আহবায়ক মাজারুল হক (মাছুম) পাঠানও  শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন