• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

মাদক ও চাঁদাবাজি দমনে সরকারের জিরো টলারেন্স: ড.খন্দকার মারুফ হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীতে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, জুয়া ও অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে সরকারের নীতি ‘জিরো টলারেন্স’—কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না।বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিনিধি হিসেবে সভায় যোগ দেন তিনি।ড. খন্দকার মারুফ হোসেন বলেন, মেঘনা একটি নদীবেষ্টিত উপজেলা হওয়ায় এখানে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি প্রয়োজন। তিনি দাবি করেন, বিএনপির শাসনামলেই এ অঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে এবং বর্তমান সরকারও উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আধুনিক ও স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, চালিভাঙ্গা নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি (তপন), ফারুক হোসেন রিপন, মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, যুবদলের সভাপতি মোঃ আতাউর রহমান ভুঁইয়া এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন এবং অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন