• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

ডেস্ক রিপোর্ট / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ লক্ষ্যে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র পাঠিয়েছেন।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত ৫০ শয্যার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে জনসংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের সংকট থাকায় এলাকার সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।চিঠিতে বলা হয়, হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাব, সীমিত পরীক্ষা-নিরীক্ষা সুবিধা এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সেবা না থাকায় জরুরি রোগীদের দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করাও কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক রোগীকেই ঢাকাসহ আশপাশের বড় হাসপাতালে যেতে হচ্ছে, যা সময় ও ব্যয়ের দিক থেকে সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।সংসদ সদস্য আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম করিডোরের নিকটবর্তী হওয়ায় মেঘনা উপজেলার জনসংখ্যা ও অর্থনৈতিক কার্যক্রম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্বাস্থ্য খাতের অবকাঠামো সেই অনুপাতে উন্নত না হওয়ায় চিকিৎসাসেবায় চাপ বাড়ছে। পুরোনো অবকাঠামো দিয়ে বর্তমান চাহিদা মোকাবিলা সম্ভব হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।এ অবস্থায় বিদ্যমান স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবর্তে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, পর্যাপ্ত জনবল ও উন্নত অ্যাম্বুলেন্স সুবিধাসহ ১৫০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণকে সময়ের দাবি বলে দাবি করেন তিনি।
জনস্বার্থ বিবেচনায় বিষয়টি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন