• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম

বিপ্লব সিকদার / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জাতীয় পর্যায়ে ২০২৪-২৫ অর্থবছরের সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে সরকারি যাকাত তহবিলে দেশের সর্বোচ্চ পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে। এ অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনসম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার, সমন্বয় সভা এবং যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এসব উদ্যোগের ফলে যাকাত তহবিলে মানুষের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সংগ্রহের পরিমাণও।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার যাকাত সংগ্রহের তথ্য পর্যালোচনা করে এ স্বীকৃতি প্রদান করা হয়।
সংশ্লিষ্টদের মতে, যাকাতভিত্তিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগ অন্য জেলার জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।বর্তমানে ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মিজ ফরিদা খানম। প্রশাসনিক দক্ষতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উদ্ভাবনী উদ্যোগের জন্য তিনি ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি সরকারি যাকাত ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে যাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যাবে।
তিনি বলেন, এ অর্জন ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন