ঢাকা   ১০:৪২:৫০ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সহনীয় অবস্থায় ঢাকার বায়ুমান

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026,
  • 134 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বুধবার (৮ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। তবে একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ও মিশরের রাজধানী কায়রোর বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে ছিল।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ১২৫টি দেশের তালিকায় ঢাকা ২২তম অবস্থানে রয়েছে। শহরটির একিউআই স্কোর ৭৭, যা মাঝারি বা সহনীয় বায়ুমানের নির্দেশক।

একই তালিকায় কায়রোর অবস্থান ৩৫তম। শহরটির একিউআই স্কোর ৬০, যা মাঝারি বা সহনীয় পর্যায়ের বাতাস নির্দেশ করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ৩০১-এর বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ বায়ুমান নির্দেশ করে।

বিশ্বের অন্যতম দূষিত দেশ হিসেবে বাংলাদেশের বায়ুদূষণ দীর্ঘদিনের একটি বড় পরিবেশগত চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, ইটভাটার ধোঁয়া এবং নির্মাণকাজ ও সড়কের ধুলাবালি দেশের বায়ুদূষণের প্রধান উৎস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি