• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ জুলাই জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা টানা বৃষ্টিতে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত, বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান* যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক কিশোরগঞ্জে বাবার মামলায় গ্রেফতারকৃত সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মনির হোসেন:

যশোরের শার্শায় ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার সরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে তৌফিকুর রহমানকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারগুলোর মোট ওজন ৫৩৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। এ ছাড়া আটক তৌফিকুরের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় আটক তৌফিকুরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সন্ধ্যায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন