• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিশ্বকাপে ভরাডুবির পর ক্যারিয়ার নিয়ে ভাবছেন নেইমার ব্যর্থতার মাঝেও হাসলেন মিসর কোচ জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কবি এম. এরশাদুর রহমান রচিত ‘কবিতায় আল্লামা ইসহাক (রা.)’ শীর্ষক গ্রন্থটি খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে ‘অপরাধী ছাড় পাবে না, নিরপরাধ কেউ হয়রানি হবে না’: কটিয়াদীতে শফিকুল হত্যায় ওসির হুঁশিয়ারি চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্যা হালদার স্রোতে ভেসে গেল তিন উপজেলার সংযোগ সাঁকো, দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষের দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের সদরপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন সংস্কৃতি ও মানবতার মেলবন্ধনে সম্মানিত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম: স্বীকৃতি দিল জাতীয় মানবাধিকার সোসাইটি

ব্যর্থতার মাঝেও হাসলেন মিসর কোচ

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক:

মিসরকে ইতিহাসে প্রথমবারের মত শেষ ষোলোতে তোলার পুরস্কার পাচ্ছেন দেশটির কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ৩-২ ব্যবধানে হারের পরেও এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।মিসরীয় ফুটবল এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, জাতীয় দলের প্রধান কোচ এবং দলের পরিচালক হোসাম হাসান-এর চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত পৌঁছে ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করেছে মিসর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে দলটি গ্রুপ পর্বই পেরোতে পারেনি।

মিসর দল বৃহস্পতিবার কায়রোতে ফিরবে। নতুন চুক্তির মেয়াদ প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হবে। এদিকে, বিশ্বকাপ থেকে বিদায়ের ম্যাচের রেফারিং নিয়ে আপত্তি জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি অভিযোগ করেন, ফরাসি রেফারি এবং তার সহকারীরা গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তে ভুল করেছেন।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মিসর ২-০ গোলে এগিয়ে থাকার পর ৩-২ ব্যবধানে হেরে যায়। মিসর শিবিরের দাবি, তাদের একটি গোল বাতিল করা হয় এবং আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে সম্ভাব্য একটি পেনাল্টি দেওয়া হয়নি। মিসর ফুটবল ফেডারেশনের বিবৃতিতে সভাপতি হানি আবু রিদা জানিয়েছেন, পরিচালনা পর্ষদ জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে।

সাম্প্রতিক সময়ে মিসরীয় ফুটবলের ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় দলের দীর্ঘমেয়াদি প্রকল্প এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাতীয় দল দেশে ফেরার পর পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় চুক্তি নবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন